ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি দোকান

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ১২:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 33

কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি দোকান।

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের ব্যস্ততম কলেজ মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফুলের দোকান ও কম্পিউটারের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা। তাঁদের অনেকেই স্বল্প আয়ের মানুষ। ছোট ছোট এসব ব্যবসাপ্রতিষ্ঠানের উপার্জনের ওপর নির্ভর করেই চলত তাঁদের পরিবারের দৈনন্দিন খরচ ও ভরণপোষণ।
দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান ও জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁরা। এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা লাঘব এবং তাঁদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি দোকান

প্রকাশের সময় : ১২:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬