ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনতাই

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 41

চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক মুদি ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় মো. ফোরকান (২৯) নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফোরকান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি হাফেজ মো. আবুজাফরের ছেলে। পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় ‘শাহগদী এন্টারপ্রাইজ’ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন ফোরকান। পথে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

পটিয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনতাই

প্রকাশের সময় : ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬