শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 29

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আব্দুর রাজ্জাক (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের দনোমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রাজ্জাক ওই এলাকার মোস্তফা আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো একসময় শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজার পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, মাত্র চার বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজনদের মধ্যে চলছে শোকের মাতম। পাশাপাশি পুরো দনোমণ্ডল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Tag :

























