ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে ওসি নাজমুল আলমের নানা উদ্যোগ, বিদায়ের ইঙ্গিত

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 74

নীলফামারীর জলঢাকা থানায় দায়িত্ব পালনের ১১ মাসের অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম ও জনসচেতনতা সৃষ্টিতে নেওয়া নানা ব্যতিক্রমী উদ্যোগের কথা তুলে ধরেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। একই সঙ্গে জলঢাকায় দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে নতুন কোনো কর্মস্থলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ও স্মৃতিচারণমূলক লেখায় নিজের কর্মকালীন অভিজ্ঞতা, সাফল্য, সীমাবদ্ধতা এবং জলঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
​জানা গেছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে গত বছরের ৭ ডিসেম্বর জলঢাকা থানায় যোগদান করেন ওসি নাজমুল আলম। স্থানীয় সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনা।
​ওসি নাজমুল আলম তাঁর লেখায় উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের শুরুতে জলঢাকায় মোটরসাইকেল ও গরু চুরি, মোবাইল ফোন ও অনলাইন প্রতারণা, জমি ও রাস্তা নিয়ে বিরোধ-সংঘাত, মাদক, জুয়া এবং কিশোর-কিশোরীদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো নানা অপরাধ ও সামাজিক সমস্যা ছিল নিত্যদিনের চিত্র। সীমিত জনবল ও মাত্র একটি টহল গাড়ি নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ শুরু করেন তিনি।
​অপরাধ দমনে নিয়মিত পুলিশি অভিযানের পাশাপাশি তিনি কিছু ব্যতিক্রমী কৌশল অবলম্বন করেন। এর মধ্যে ছিল অপরাধীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, অপরাধের পরিণতি সম্পর্কে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চিহ্নিত অপরাধীদের ছবি প্রকাশ করে তাদের গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চাওয়া। এমনকি অপরাধীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার ব্যবস্থাও করা হয়। তাঁর দাবি, এসব উদ্যোগের ফলে পরিবারের চাপ ও নিজেদের উপলব্ধি থেকে অনেক অপরাধী থানায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন; যদিও কেউ কেউ পরবর্তীতে আবার অপরাধে জড়িয়ে পড়েন।
​জনসচেতনতা সৃষ্টিকে আইনশৃঙ্খলা উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করে ওসি নাজমুল আলম শুক্রবার জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদ এবং হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সহজ ভাষায় আইনের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির চেষ্টা চালান তিনি।
​বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, মোবাইল ফোনের আসক্তি ও অনৈতিক সম্পর্কের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্লাস নেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ ক্যারিয়ার ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
​এ ছাড়া তাঁর নেতৃত্বে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে একাধিক সফল অভিযান পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ ও প্রবীণদের সমন্বয়ে এলাকাভিত্তিক ‘মাদক প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়। পাশাপাশি সুযোগ পেলেই বিভিন্ন খেলার মাঠে গিয়ে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
​১১ মাসের এই কর্মযাত্রায় নানা সীমাবদ্ধতার মাঝেও সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতার জন্য জলঢাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন ওসি নাজমুল আলম।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে ওসি নাজমুল আলমের নানা উদ্যোগ, বিদায়ের ইঙ্গিত

প্রকাশের সময় : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬