ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ একাদিক মাদক মামলার আসামি সুজনসহ গ্রেপ্তার ২জন।
- প্রকাশের সময় : ০১:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 24

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ একাদিক মাদক মামলার আসামি সুজনসহ গ্রেপ্তার ২জন।
মোঃ:শফিউল আলম রাশেদ। ঝালকাঠি জেলা প্রতিনিধি:
১৪ নভেম্বর২৬ (শনিবার) ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝালকাঠি পৌরসভা ও রাজাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি পৌরসভার কাটপট্টি এলাকার সুজন রহমান (৪৪) এবং রাজাপুরের মেডিকেল মোড় এলাকার আসমা বেগম (৩৬)।এ ঘটনায় আসমার স্বামী রেজাউল কবির ওরফে গাজীকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাটপট্টি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিবি পুলিশ।জেলা গোয়েন্দা শাখার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ২৫ পিস ইয়াবাসহ সুজন রহমানকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগ,সুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়েগ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে এসে আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। কথিত আছে সুজন বাসপট্রি মোড়,বাকলাই ফাড়ি,শাহী মসজিদ সংলগ্ন এলাকা ও উদ্বোধন স্কুল এরিয়সহ শহরের বিভিন্ন এলাকায় তিনিসহ তার এজেন্টদের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা সরবরাহ করে থাকেন।তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
অপরদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। ডিবির এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আমজেদ মাস্টারের দোতলা ভবনেঢ্যর নিচতলা থেকে ৯ পিস ইয়াবাসহ আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী রেজাউল কবির ওরফে গাজী পালিয়ে যান।
এ ঘটনায় আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তার স্বামী রেজাউল কবিরের বিরুদ্ধে মাদক বিক্রির সহযোগিতার অভিযোগে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সুজন রহমানের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এমন সাঁড়াশি অভিযানে মোট ৩৪ পিস ইয়াবা উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের ফলে পুরো জেলায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
























