ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়ানোর আশ্বাস সৌদি আরবের

আবুল কালাম
  • প্রকাশের সময় : ০৫:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 71

বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়ানোর আশ্বাস সৌদি আরবের

বাংলাদেশি হজযাত্রীদের জন্য আরও সুখবর। বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানো এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সুযোগ-সুবিধা সম্প্রসারণে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধি, হজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বাংলাদেশি হজযাত্রীদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কোনো দেশ তাদের নির্ধারিত হজ কোটা সম্পূর্ণ ব্যবহার করতে না পারলে অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস। সৌদি মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।”

বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আরও উন্নত সহযোগিতার পথ উন্মুক্ত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আবুল কালাম

আবুল কালাম

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর, কুমিল্লা

বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়ানোর আশ্বাস সৌদি আরবের

প্রকাশের সময় : ০৫:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬