ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাউন্ড গ্রেনেডে আহত সাংবাদিকের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি বিএমএসএফের

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 43

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬:
গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের ছোঁড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন ঢাকায় কর্মরত দৈনিক কালবেলার প্রতিবেদক মামুন হোসাইন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আহত সাংবাদিকের নিরাপত্তা, সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আহত সাংবাদিক মামুন হোসাইন অভিযোগ করেন, তিনি ঢাকা থেকে যাওয়া আরও কয়েকজন সাংবাদিকসহ একটি গলির ভেতরে অবস্থান করছিলেন। সেখানে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে এবং গ্রেনেডের বিকট শব্দে কানেও ক্ষতি হয়।
মঙ্গলবার ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিএমএসএফ ও সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি সরাসরি সাংবাদিক নির্যাতনের শামিল।
অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “বারবার পুলিশের গুলিতে কেবলই সাংবাদিকরা আহত হবেন আর তাদের বিচার হবে না, এটা হতে পারে না। এ ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে আহত সাংবাদিকের নিরাপত্তা ও সুচিকিৎসাসহ ক্ষতিপূরণ দিতে হবে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং আহত সাংবাদিক মামুন হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

গাজীপুরে সাউন্ড গ্রেনেডে আহত সাংবাদিকের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি বিএমএসএফের

প্রকাশের সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬