ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের গেটে মিষ্টির সঙ্গে বিষ মেশানোর অভিযোগ, বর হাসপাতালে।

মোঃ বোজলু মিয়া
  • প্রকাশের সময় : ০৮:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 66

বিয়ের গেটে মিষ্টির সঙ্গে বিষ মেশানোর অভিযোগ, বর হাসপাতালে।

​নিজস্ব প্রতিবেদক,নেত্রকোণা।
জেলা প্রতিনিধি মোঃ বজলু মিয়া
নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে বরকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
হবু বরকে পছন্দ না হওয়ায় কনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসুস্থ অবস্থায় বর বর্তমানে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরপক্ষ কনের বাড়িতে পৌঁছালে বিয়ের গেটে বরকে মিষ্টি খাওয়ানো হয়।
মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বর অসুস্থ বোধ করতে শুরু করেন এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে বর চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
​ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে,হবু বরকে পছন্দ না হওয়ার কারণেই মিষ্টির সঙ্গে বিষ মেশানো হয়ে থাকতে পারে।
তবে মিষ্টির সঙ্গে বিষ মেশানোর অভিযোগের সত্যতা কিংবা ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা এখনো স্বাধীনভাবে বা দাপ্তরিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
​এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ বজলু মিয়া

মোঃ বজলু মিয়া

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

বিয়ের গেটে মিষ্টির সঙ্গে বিষ মেশানোর অভিযোগ, বর হাসপাতালে।

প্রকাশের সময় : ০৮:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬