ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনার পথে খুলনা: কেসিসির পাইলট প্রকল্পের সূচনা

Sahinur Islam
  • প্রকাশের সময় : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 48

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ার লক্ষ্যে উৎস বা ঘর থেকেই গৃহস্থালি বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ ও অপসারণের অভ্যাস গড়ে তুলতে পাইলট কার্যক্রম শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কারিগরি সহায়তায় পরিচালিত ‘হেলদি সিটি’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।আধুনিক
উদ্বোধনী বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, “আধুনিক বিশ্বের বর্জ্য ব্যবস্থাপনার সাথে তাল মিলিয়ে চলতে খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। এ উদ্যোগ সফল করা কঠিন মনে হলেও নগরবাসীকে সঠিকভাবে সচেতন করা গেলে তা সহজ হয়ে যাবে।” নগরবাসীকে গতানুগতিক স্বভাব ও অভ্যাসে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি এবং ওয়ার্ড পর্যায়ে নাগরিক সভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর তাগিদ দেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুটি এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার একটি ট্রিটমেন্ট প্লান্ট চালু হতে যাচ্ছে। এসব প্লান্ট সফলভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে ২৫, ২৬ ও ৩০ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ বাড়িতে টানা পাঁচ দিন এই পাইলট কার্যক্রম পরিচালিত হবে।
পাইলটিং কর্মসূচির অধীনে প্রথমে বাড়ি থেকে পচনশীল ও প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হবে। পরবর্তীতে বর্জ্য সংগ্রহকারীরা সেগুলো পুনরায় বাছাই করে ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাবেন। এই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ওয়ার্ডেও কার্যক্রমটি সম্প্রসারণ করা হবে।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ ও ‘ক্লিন আপ খুলনা’ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছে। এছাড়া ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে সহায়তায় রয়েছে বেসরকারি সংস্থা ‘সিয়াম’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক স্বেচ্ছাসেবকদের মাঝে সাদা ও হলুদ রঙের ব্যাগ, গ্লাভস, মাস্ক ও লিফলেট হস্তান্তর করেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবীর উল জব্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

বর্জ্য ব্যবস্থাপনার পথে খুলনা: কেসিসির পাইলট প্রকল্পের সূচনা

প্রকাশের সময় : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬