২১ নভেম্বর সিরাজগঞ্জ কে দেশের প্রথম ছানি মুক্ত জেলা ঘোষণা করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি
- প্রকাশের সময় : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 80

👁️✨ দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হতে যাচ্ছে সিরাজগঞ্জ! ✨👁️
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগান্তকারী উদ্যোগ ‘ছানিমুক্ত বাংলাদেশ’-এর ধারাবাহিকতায় এক অনন্য মাইলফলক অর্জন করতে যাচ্ছে সিরাজগঞ্জবাসী। এই ঐতিহাসিক আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ। সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল থেকে দু’চোখের ছানি অপারেশন করে কৃত্রিম লেন্স লাগিয়ে দেখছে রোগী মোছাঃ নাজমা রহমান শিমুলদাইড়, কাজিপুর, সিরাজগঞ্জ।
আগামী ২১শে নভেম্বর সিরাজগঞ্জকে দেশের সর্বপ্রথম ‘ছানিমুক্ত জেলা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
অনুষ্ঠানের বিস্তারিত:
📅 তারিখ: ২১ নভেম্বর, ২০২৬
📍 স্থান: ইসলামিয়া সরকারি কলেজ মাঠ, সিরাজগঞ্জ
পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর পক্ষ থেকে সিরাজগঞ্জবাসীর প্রতি বিশেষ আহ্বান—আসুন, আপনারা সকলে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন এবং এই গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হোন!
#ছানিমুক্তসিরাজগঞ্জ #ছানিমুক্তবাংলাদেশ


























