শিরোনামঃ
সাংবাদিক খাইরুল বাশারের বড় ছেলে বাপ্পি ডেঙ্গুতে আক্রান্ত, দেশবাসীর কাছে দোয়া কামনা
- প্রকাশের সময় : ০৪:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 41

দৈনিক জনতার খবর-এর গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ খাইরুল বাশারের বড় ছেলে মোঃ বাপ্পি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তাঁর ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
ছেলের অসুস্থতার খবরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এ অবস্থায় ছেলের দ্রুত সুস্থতা কামনায় আত্মীয়স্বজন, সহকর্মী, সাংবাদিক মহল, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক খাইরুল বাশার।
তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, মহান আল্লাহ যেন তাঁর ছেলেকে দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
সবার কাছে একটাই চাওয়া—মোঃ বাপ্পির দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
মহান আল্লাহ যেন সকল অসুস্থ মানুষকে সুস্থতা দান করেন। আমিন।
Tag :


























