ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোষকের নিচে ২৪ লাখ টাকার ইয়াবা, ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

Yousuf Chowdhury Billo
  • প্রকাশের সময় : ১০:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 44

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ১৪ এপিবিএন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকের জানে আলমের বসতঘরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নারীর নাম মিনারা বেগম (২০)।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটি ঘিরে ফেলে ১৪ এপিবিএনের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন এক ব্যক্তি। পরে ঘরে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০টি জিপার ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো খুলে গণনা করে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ঘটনাটি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, গ্রেপ্তারকৃত মিনারা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
ইউসুফ চৌধুরী বিল্লু

ইউসুফ চৌধুরী বিল্লু

জেলা প্রতিনিধি, কক্সবাজার

তোষকের নিচে ২৪ লাখ টাকার ইয়াবা, ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

প্রকাশের সময় : ১০:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬