ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: সাকিব হোসেন গ্রেপ্তার

Jahid hasan
  • প্রকাশের সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 23

মেহেরপুরের মুজিবনগরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. সাকিব হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ লাখ ৩০ হাজার টাকা জরিমানার সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাকিব হোসেন ভবানীপুর গ্রামের ইনামুল হক শেখের ছেলে।

পুলিশের প্রেস রিলিজে যানায়, সাকিব হোসেন মুজিবনগর থানার একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬০ লাখ ৩০ হাজার টাকা জরিমানার সাজা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
জাহিদ হাসান

জাহিদ হাসান

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মুজিবনগরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: সাকিব হোসেন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬