কাজিপুর উপজেলা শাখার বসুন্ধরা শুভ সংঘের প্রধান উপদেষ্টা হলেন শিল্পপতি জান্নাতুল হক শাপলা
- প্রকাশের সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 38

কাজিপুর উপজেলা শাখার “বসুন্ধরা শুভ সংঘের” প্রধান উপদেষ্টা হলেন শিল্পপতি জান্নাতুল হক শাপলা।
বসুন্ধারা শুভসংঘ মানবিক সংগঠন, যা দেশজুড়ে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামানের স্বাক্ষরে ৪২ সদস্যবিশিষ্ট কাজিপুর উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এতে শরিফুল ইসলাম সোহেলকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জান্নাতুল হক শাপলা, কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মহসীন রেজা বিপ্লব, আমিনা মুনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক ও কালের কণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল এবং কথাসাহিত্যিক ও শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রিপন আহসান ঋতু।
নতুন কমিটিতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করা হয়েছে। গঠনতন্ত্র অনুসরণ করে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক উদ্যোগ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সচেতন, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি আতিকুল ইসলাম, হোসনে আরা আরজু, একরামুল হক বিধু, মোখলেসুর রহমান, আবুল কালাম আজাদ, আল মামুন তালুকদার খোকন, আব্দুল হান্নান, আব্দুস সালাম এবং শাহনাজ পারভীন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিকুল ইসলম। সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন তালুকদার, টিএম মাহবুবর রহমান, মো. শাহিনুর আলম, মো. রুহুল আমিন, নূর মোমিন সম্রাট এবং জহুরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক তাসলিমা নাসরীন কণা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন অর্থ সম্পাদক আতিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সুজয়, নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল হক ইতি, ইভেন্ট সম্পাদক লাবন্য জান্নাত, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক এনামুল হক মনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মামুন হোসেন হিটলার, ক্রীড়া সম্পাদক তুহিন ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. সুমন রেজা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ মানিক এবং সমাজকল্যাণ সম্পাদক নাবিউর রহমান চয়ন
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন গাজী আব্দুর রশিদ তারা, গাজী আব্দুস সালাম, কায়কোবাদ শিমুল, লালন আশা, সুমন বাবু, মো. রাকিব বাবু, মো. বিপ্লব হোসেন ও স্বর্ণা খাতুন।



























