ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম পাহাড়ে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে ৫৭ বিজিবি

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 26

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পেইনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

৫৭ বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। এসব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।

বিজিবি আরও জানায়, পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপি এলাকার দুর্গম সীমান্তেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

দুর্গম পাহাড়ে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে ৫৭ বিজিবি

প্রকাশের সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬