ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইলপুরীতে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে ৫ শতাধিক মানুষের মানববন্ধন।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ০৬:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 29

গোয়াইলপুরীতে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে ৫ শতাধিক মানুষের মানববন্ধন।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে বিদ্যালয়টির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে নদীভাঙনে বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ায় সম্প্রতি কেন্দ্রটি প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে পিপুলবাড়ী মৌজার রলাকাটা গ্রামে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, ওই ভোটকেন্দ্রের আওতায় আরাজী পিপুলবাড়ী মৌজায় ১ হাজার ৩৫৭ জন এবং পিপুলবাড়ী মৌজায় ৫৯৭ জন ভোটার রয়েছেন। আরাজী পিপুলবাড়ী থেকে রলাকাটা গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম নদীপথ। ফলে কেন্দ্রটি সেখানে স্থানান্তর করা হলে অধিকাংশ ভোটারকে চরম দুর্ভোগ পোহাতে হবে এবং অনেকে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।
তাঁদের মতে, রলাকাটা গ্রামে প্রায় ৪০টি বাড়ি ও দুই শতাধিক ভোটার রয়েছেন। তাই অধিকাংশ ভোটারের যাতায়াতের সুবিধা বিবেচনায় গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা প্রয়োজন।

এ বিষয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমী পারভীনসহ নির্বাচন কার্যালয়ের ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারী সরেজমিনে তদন্ত করেন। এ সময় স্থানীয়রা কেন্দ্র স্থানান্তরের উদ্যোগের বিরুদ্ধে তাঁদের আপত্তির কথা জানান। পরিদর্শনকালে জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল রাখার আশ্বাস দেন বলে জানান এলাকাবাসী।

তবে কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ নিয়ে এখনো স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। একটি মহল পরিকল্পিতভাবে অধিকাংশ ভোটারের সুবিধা ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে স্থানীয় কৃষক কালু মোল্লা, সফি মন্ডল, মাওলানা ইসরাফিল, আয়নাল হক, রেজ্জাক মন্ডল, আব্দুস সালাম, আক্তার হোসেন, বিমল চন্দ্র, সুমারি বেওয়া, আনছের মন্ডলসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা ভোটারদের যাতায়াতের সুবিধা ও দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা বিবেচনায় গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েই ভোটকেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

গোয়াইলপুরীতে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে ৫ শতাধিক মানুষের মানববন্ধন।

প্রকাশের সময় : ০৬:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬