ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

Sahinur Islam
  • প্রকাশের সময় : ০৬:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 43

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ নভেম্বর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি জনাব এইচ আর মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আমিনুর রহমান আমিন। সভাটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী,সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহরিয়ার হাসিব।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক; তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান ও সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু; দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ ও যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ; আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার; কলারোয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু এবং কলারোয়া পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক সমন্বয় ও সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৬:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬