উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- প্রকাশের সময় : ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 29

উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পঞ্চগড়ের বোদা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।
অনুষ্ঠানে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


























