ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের পথেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় সরকারের: প্রতিমন্ত্রী মীর হেলাল

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 56

কাউখালীতে মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধন; পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথা জানালেন তিনি

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উন্নয়ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্য সামনে রেখে পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করেছে। পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উন্নয়নের সুফল প্রত্যন্ত জনপদে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান সালেহ আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ ও পাইচিমং মারমা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

উন্নয়নের পথেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় সরকারের: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশের সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬