০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এক সাগর অপেক্ষা ইকবাল হোসেন রোমেছ

কবিতা

রিপোর্টার মোঃ ফয়সাল
  • Update Time : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬ Time View

এক সাগর অপেক্ষা
ইকবাল হোসেন রোমেছ

যদি এক সাগর পরিমাণ অপেক্ষায় থাকো
তবে কথা দিলাম, দশ হাজার কিলোমিটার দূরত্ব পার করে তোমার হবো।

বর্ষার রাতে মাথায় ছাতা, হাতে হাত ধরে হেঁটে বেড়াবো
বেলি ফুল খোঁপায় গুঁজে দেবো কালো চুলে।

কবিতার পুরো শহর লিখে দেবো তোমার নামে
ছেড়ে দিয়ে কবিতার সন্ন্যাস, গড়বো কবিতার সংসার।

বর্ষার প্রথম দুপুরে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজবো দুজন মিলে
উঠোন জুড়ে ফুটবে বেলি, অপরাজিতা, হাসনাহেনা
ঘরের কোণে ছোট্ট বুকশেলফে জমবে আমাদের পৃথিবী।

যদি এক সাগর অপেক্ষায় থাকো
তবে একদিন ছুটে আসবো দশ হাজার কিলোমিটারের দূরত্ব ভুলে।

Tag :

Please Share This Post in Your Social Media

এক সাগর অপেক্ষা ইকবাল হোসেন রোমেছ

কবিতা

Update Time : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬