ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪০ জন গ্রেফতার
- প্রকাশের সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 26

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৩ নভেম্বর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী ও রাতভর এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতিঝিল বিভাগের সাতটি থানা পুলিশ পৃথকভাবে অংশ নেয়।
গ্রেফতারকৃতদের মধ্যে—
সবুজবাগ থানা: ১০ জন
পল্টন থানা: ৬ জন
খিলগাঁও থানা: ৫ জন
রামপুরা থানা: ৫ জন
শাহজাহানপুর থানা: ৫ জন
মুগদা থানা: ৫ জন
মতিঝিল থানা: ৪ জন
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
























