দিঘলিয়ায় সরকারি এম এ মজিদ কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 51

দিঘলিয়ায় সরকারি এম এ মজিদ কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
খুলনার দিঘলিয়ায় সরকারি এম এ মজিদ কলেজের উদ্যোগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টু। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি এম এ মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম নাসির উদ্দীন। তিনি তাঁর মূল্যায়নমূলক বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং উচ্চশিক্ষার পথে মনোযোগ, অধ্যবসায় ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীন বরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মোল্লা তারেকুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


























