১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
বুধবার (১৯ আগস্ট) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার এস এম আরিফ মিহির এবং নিউজ রাত-দিন২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক মাহাবুবুর রহমান চঞ্চল।
টুর্নামেন্টে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। আগামী দুই সপ্তাহব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট চলবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে এবং তারা শৃঙ্খলা, দলীয় চেতনা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নিজেদের গড়ে তুলতে পারবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ১১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬