মাদক, বাল্যবিবাহ ও অপরাধমুক্ত লাখাই গড়তে ঐক্যের ডাক বিএম তারেকের
- প্রকাশের সময় : ১১:০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 27

-
আমাদের প্রাণপ্রিয় লাখাই উপজেলা আজ মাদক, বাল্যবিবাহ এবং চুরির মতো বিভিন্ন সামাজিক ব্যাধিতে আক্রান্ত হয়ে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। লাখাইর এই সংকটময় পরিস্থিতিতে সমাজকে বাঁচাতে এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ জনপদ গড়ে তুলতে সাংবাদিক বিএম তারেক সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বর্তমান যুবসমাজকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে মরনব্যাধি মাদক, যা শুধু একটি নির্দিষ্ট পরিবারকেই নিঃস্ব করে না, বরং পুরো সমাজব্যবস্থাকে চরম অস্থিরতা ও অপরাধপ্রবণতার দিকে ধাবিত করে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে বিএম তারেক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, যেখানেই মাদকের অন্ধকার আস্তানা দেখা যাবে, সেখানেই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসনের কাছে সঠিক তথ্য পৌঁছে দিয়ে লাখাইর প্রতিটি গ্রামকে মাদকমুক্ত করতে হবে। মাদকের পাশাপাশি কন্যাশিশুর মৌলিক অধিকার হরণকারী এবং তাদের সোনালী ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারে নিমজ্জিতকারী অভিশাপ হলো বাল্যবিবাহ, যা রোধ করতে কেবল আইনি কড়াকড়ি নয়, বরং তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। কোথাও অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়ের বিয়ের আয়োজন হতে দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার মাধ্যমে এই সামাজিক অপরাধ প্রতিহত করার ওপর বিশেষ জোর দিয়েছেন সাংবাদিক বিএম তারেক। এছাড়া জনজীবনে শান্তি, শৃঙ্খলা ও স্বস্তি বজায় রাখতে চুরির মতো ছোট-বড় সকল অপরাধ শক্ত হাতে দমন করা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। এই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিশেষে, লাখাই উপজেলার মাটি ও মানুষকে ভালোবেসে সাংবাদিক বিএম তারেক আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় সকল অন্ধকার দূর করে মাদক, বাল্যবিবাহ ও অপরাধমুক্ত এক সমৃদ্ধ লাখাই বিনির্মাণ করা সম্ভব, যার সুফল ভোগ করবে আমাদের আগামী প্রজন্ম।























