ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এএসআই রুবেল মিয়া, বিদায়ী সংবর্ধনায় সাংবাদিক নেতৃবৃন্দ

Rohul Amin
  • প্রকাশের সময় : ০৭:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 64

সততা, মানবিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে মেলান্দহবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনকারী মেলান্দহ থানার এএসআই মো. রুবেল মিয়াকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পেশাদারিত্বের পাশাপাশি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে স্থানীয়দের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছিল। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই (শ্রেষ্ঠ পুলিশ) কর্মকর্তার সম্মাননা অর্জন করেন।
​বদলিজনিত বিদায় উপলক্ষে আজ ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ‘মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি, মেলান্দহ উপজেলা শাখা’-এর সৌজন্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁকে এই বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁর দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
​সম্মাননা স্মারকের বার্তায় উল্লেখ করা হয়, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে মেলান্দহ থানার এএসআই মো. রুবেল মিয়া মেলান্দহবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
​অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও অতিথিরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এএসআই রুবেল মিয়া তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন—একজন পুলিশ সদস্য শুধু আইন প্রয়োগকারী নন, মানবিকতা ও সেবার মাধ্যমেও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। তাঁর মতো একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তার বিদায় মেলান্দহবাসীর জন্য নিঃসন্দেহে আবেগের।
​সংবর্ধনা ও সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে এএসআই মো. রুবেল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মেলান্দহবাসীর কথা আমার চিরদিন মনে থাকবে, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমার হৃদয়ে অমর হয়ে থাকবে। এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় হচ্ছে কর্মজনিত বিদায়।”

বিদায়ী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি এবং জাতীয় বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি জনাব মোঃ আতাউর রহমান,
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় অভয়নগর পত্রিকার উপজেলা প্রতিনিধি জনাব ইমরান হোসেন, আরও উপস্থিত ছিলেন
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা ও দৈনিক প্রভাতী বাংলাদেশ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি জনাব রুহুল আমিন।
​এ ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
রুহুল আমিন

রুহুল আমিন

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ, জামালপুর

মেলান্দহবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এএসআই রুবেল মিয়া, বিদায়ী সংবর্ধনায় সাংবাদিক নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ০৭:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬