ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০৮:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 33

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারের হিসাবে মিরপুর বিভাগ শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে তেজগাঁও এবং তৃতীয় অবস্থানে উত্তরা বিভাগ।

অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের সন্দেহজনক বিস্ফোরকসদৃশ বস্তু, মাদকদ্রব্য, জ্বালানি পদার্থ, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট মামলার তদন্তে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

রাজধানী ঢাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ অভিযান, টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধের সুষ্ঠু তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
নগরবাসীর প্রত্যাশা—ভয়মুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল এবং জানমালের নিশ্চয়তা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯

প্রকাশের সময় : ০৮:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬