০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে তা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : ১২:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৩ Time View

​প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, তবে সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা গ্রহণ করা হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান দিতে ব্যর্থ হলে বিভ্রান্তির রাজনীতির জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
​রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দল ও সমালোচকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
​তিনি বলেন, দেশে লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে কিছু মহল হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি করছে। সংকট সমাধানে বর্তমান সরকার তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণসহ চীন ও মালয়েশিয়ার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
​প্রধানমন্ত্রী আরও বলেন, বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি বাদ দিয়ে জনগণের উপকারে আসে এমন কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা উপস্থাপন করা উচিত।

Tag :

Please Share This Post in Your Social Media

​৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে তা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১২:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬