আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড
- Update Time : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৭২ Time View

নেত্রকোণার আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেল ৫টার দিকে উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে আটপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় ঘাগড়া মধ্যপাড়া গ্রামের মৃত চাঁনফর আলীর ছেলে মো. ফরেজ আলী (৭০)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. ইয়াছিন (২৮)-কেও মাদক সংক্রান্ত অপরাধে কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজকে রক্ষা ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।



















