কলমাকান্দায় খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি গেদু মিয়া স্বপদে বহাল।
- প্রকাশের সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 12

কলমাকান্দায় খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি গেদু মিয়া স্বপদে বহাল।
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ০৬নং খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গেদু মিয়াকে স্বপদে বহাল করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর, ২০২৬) কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের এবং সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. গেদু মিয়াকে এর আগে গত ০৬ জুন, ২০২৬ তারিখে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে গত ২৬ নভেম্বর, ২০২৬ তারিখে মো. গেদু মিয়ার করা আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় ফোরামে আলোচনার পর তাকে পুনরায় স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তার স্বপদে বহাল হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
























