০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর মানবিক ফান্ড Talent Hunt 2026-এর প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১৯ Time View

কাজিপুরের শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে মানবিক ফান্ডের উদ্যোগে আয়োজিত Talent Hunt 2026-এর প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ৫০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই ছিল মানবিক ফান্ডের মূল উদ্দেশ্য।

“মানবিক ফান্ড’ শিক্ষা ও চিকিৎসায়, মেধাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করা সংশ্লিষ্ট সকল বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুর মানবিক ফান্ড Talent Hunt 2026-এর প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

Update Time : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬