১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম
  • Update Time : ০৬:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২৯ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
২৫ আগস্ট ২০২৬ ভোররাত সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া সুগার মিলের সামনে চোর সন্দেহে স্থানীয় জনতা দুই যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুর রহমান (২৭) ও মো. মোমিন (২৫)। পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Update Time : ০৬:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬