০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার: অনিকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার একাধিক

Reporter Name
  • Update Time : ০৭:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২৬ Time View

​আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে নিখোঁজের চার দিন পর শামীম আনসারী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে শামীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে ভাদ্রা গ্রামের জব্বারের ছেলে অনিকের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
​এ ঘটনায় অনিককে প্রধান আসামি করে মোট ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
​মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

নাগরপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার: অনিকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার একাধিক

Update Time : ০৭:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬