ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি: মোঃ মশিউর ইসলাম
দিনাজপুর প্রতিনিধি: মোঃ মশিউর ইসলাম
  • প্রকাশের সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 31

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পার্বতীপুর সীমানায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ডাঙ্গারহাট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মনোরঞ্জন রায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অবরোধের কারণে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে কয়েক ঘণ্টা ভারী যানবাহনসহ বিভিন্ন ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে অবরোধ তুলে নেওয়া হলে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬