ফটিকছড়িতে একদিনে ৭ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন
- প্রকাশের সময় : ০৫:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 19

চট্টগ্রামের ফটিকছড়িতে একদিনে ৭ হাজার বৃক্ষ রোপণ অনুষ্ঠান সম্পন্ন।
” একদিনে লক্ষ বৃক্ষ সবুজ পরিবেশ আমাদের লক্ষ ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার যৌথ উদ্দ্যেগে বৃক্ষ রোপণ উপলক্ষে আলোচনা সভা বারৈয়ারহাট উৎসব ক্লাবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সরকারের অগ্রাধির কর্মসূচির আওতায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক একদিনে চট্টগ্রাম জেলার ১৬ টি উপজেলায় একলক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এতে উদ্ধোধনী বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মোহাম্মদ রহমত উল্যাহ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, ফটিকছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান, ফটিকছড়ি পৌরসভা বি এন পির আহবায়ক মুহাম্মদ মোবারক হোসেন কাঞ্চন, বি এন পির নেতা ও রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভার বি এন পির নেতা মোঃ এজাহার মিয়া চৌধুরী।
ফটিকছড়ি পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা ও নাজিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব মুহুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন আসুন বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করি সবুজ নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।তিনি আরো বলেন ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ৫ টি করে এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২০টি, ১৮ ইউনিয়ন পরিষদের ও প্রতিটি বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করার জন্য সকালের প্রতি আহবান জানান।



















