দিনাজপুরে বাইতুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান অতিথি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, নির্মাণে সহযোগিতার আশ্বাস
- প্রকাশের সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 13

দিনাজপুর শহরের সর্দারপাড়া (আমবাগান) এলাকায় বাইতুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, “মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং হেদায়েতের আলো ছড়ানোর অন্যতম কেন্দ্র। আল্লাহর ঘরের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদের উন্নয়নে আমার সহযোগিতার হাত অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা আহমেদ শফি রুবেল, সাবেক কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ, এটিএম মোবাসসের, সোহরাব আলী, রুস্তম জামান, মোকলেসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল সূচনা ও দ্রুত সমাপ্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুল্লাহ।



















