ধামাইনগর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
- প্রকাশের সময় : ০১:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 12

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মী পূজা উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে শ্রমিকদল নেতৃবৃন্দ মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এই পরিদর্শনকালে ৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু মলিন চন্দ্র মাহাতো, আব্দুস সালাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মোঃ বাসির উদ্দিন, অর্জুন চন্দ্র মাহাতোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে। দলমত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
পরিদর্শনকালে মণ্ডপ কমিটির সদস্য ও স্থানীয় পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করা হয় এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেওয়া হয়। এ সময় শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হওয়ায় মণ্ডপ কমিটির পক্ষ থেকেও শ্রমিকদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।



















