কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 33

কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
‘Early Action on Diabetes’—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসেনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “ডায়াবেটিস স্ট্রোকের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রক্তনালির ক্ষতি করে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং স্ট্রোকসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।”বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।মোঃ #এরশাদুল হক


























