ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 32

গার্মেন্টস শিল্পে বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রম অসন্তোষ, বিশৃঙ্খলা, অরাজকতা ও শিল্পকারখানায় ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের ভবানীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবক ফখরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখো শ্রমিকের জীবন-জীবিকা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি জড়িত। তাই এ খাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে শ্রমিক, মালিকসহ সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অন্যান্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। একই সঙ্গে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অরাজকতা কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখতেও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠান রক্ষা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শ্রমিকবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ জন্য মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা প্রয়োজন।
এ সময় ‘শিল্প বাঁচান, কর্মসংস্থানের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা মানববন্ধনে দাঁড়ান।
মানববন্ধনটির প্রচারে ছিল ভবানীপুর এলাকাবাসী, গাজীপুর সদর, গাজীপুর।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

প্রকাশের সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬