ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Abu Sufian
  • প্রকাশের সময় : ১০:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 35
  1. ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাহিরুল ইসলাম কাচ্চু।
    ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের আদর্শকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
    আয়োজকরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের চেতনা জাগ্রত রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আবু সুফিয়ান

আবু সুফিয়ান

উপজেলা প্রতিনিধি, আটোয়ারী, পঞ্চগড়

পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬