শিরোনামঃ
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর জেলা কৃষকদলের পুষ্পমাল্য অর্পন ও বিশেষ মুনাজাত
- প্রকাশের সময় : ১০:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 22

ঐতিহাসিক ০৭ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনের নেতৃত্বে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রয়াত জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এসময় মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক সহ মীরসরাই উপজেলার কৃষকদলের ১-১৬ ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :























