ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন গ্রেপ্তার

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 21

ময়মনসিংহের তারাকান্দায় এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ (FAIRDYL NEW) আল-আমিন (৩৩) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নেত্রকোণা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতের সর্বমোট অবৈধ বাজার মূল্য ২০ লক্ষ ৭৮ হাজার টাকা।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর সকাল ০৮:৫০ ঘটিকা থেকে ১০:০০ ঘটিকার মধ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস রেইডিং টিম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী গ্রামস্থ লাল মিয়ার চায়ের দোকান সংলগ্ন পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি পিকআপ তল্লাশি করে ৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আল-আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত আলামত:
অভিযানকালে আসামির কাছ থেকে মোট ১০টি প্লাস্টিক সিনথেটিক ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি ব্যাগের প্রতিটিতে ৫০ বোতল করে (৪৫০ বোতল) এবং অপর ১টি ব্যাগের ভেতরে ৪২ বোতলসহ সর্বমোট ৪৯২ বোতল ভারতীয় তৈরি ‘Codeine Phosphate & Chlorphenirmine Maleate Syrup’ (বাণিজ্যিক নাম: FAIRDYL NEW) জব্দ করা হয়। প্রতি বোতলে ১০০ মি.লি. করে মোট ৪৯,২০০ মি.লি. বা ৪৯.২ লিটার তরল মাদক ছিল। উদ্ধারকৃত প্রতিটি বোতলের কর্কের ওপর ‘Dynamic’ লেখা রয়েছে।
মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি টাটা মিনি পিকআপ (TATA ACE EX2, রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ন-১৭-৭৭৯১, চেসিস নং- MAT445235IZR18169, ইঞ্জিন নং- 275IDI05CRYS433001) এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি VMAX ব্র্যান্ডের (মডেল: v55) বাটন মোবাইল সেট জব্দ করা হয়।
আসামির পরিচয়:
গ্রেপ্তারকৃত আল-আমিন (৩৩) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাওঁকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মোঃ মনির উদ্দিন ও রোকেয়া খাতুনের ছেলে।
আইনগত ব্যবস্থা:
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উপপরিদর্শক জনাব নাজমুল হুদা বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহের তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬