ফুলবাড়ী পৌরসভায় নবাগত প্রশাসক হিসেবে এ. এস. এম. শাহাদাত হোসেন এর যোগদান
- Update Time : ১০:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ Time View

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবাগত প্রশাসক হিসেবে আজ ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহাদাত হোসেন।
অদ্য দুপুর ১ টায় তিনি পৌরসভায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ সহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, মরিয়ম নেছা, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর মুরাদ হোসেন এবং মো. আশরাফ পারভেজসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, নবাগত প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ম্যাকানিক্যাল বিষয়ে পড়াশোনা শেষ করে ৪০ তম বিসিএস প্রাপ্ত। তিনি এর পূর্বে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ফুলবাড়ী পৌরসভার বিদায়ী প্রশাসক ছামিউল ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন।
ব্যাক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং এক পুত্র সন্তানের জনক। এছাড়াও তিনি ঠাকুরগাঁও জেলার সদর পৌরসভার বশিরপাড়া গ্রামের কৃতি সন্তান।



















