রায়গঞ্জে ব্যাপক জনপ্রিয়তায় সেখ এ বি সিদ্দিক ফিরোজের, উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্ব স্তরের জনগন।
- Update Time : ১০:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন সেখ এ বি সিদ্দিক ফিরোজ। স্থানীয় সাধারণ জনগণ ও ভোটারদের কাছে তিনি বর্তমানে এক জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত। বিশেষ করে রায়গঞ্জের তরুণ প্রজন্মের প্রথম পছন্দ হিসেবে তাঁকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা ও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন কুমার গাড়া গ্রামের সন্তান সেখ এ বি সিদ্দিক ফিরোজ এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের উত্তরসূরি। তাঁহার দাদা ও নানা—উভয়েই ছিলেন ব্রিটিশ ও পাক-ভারত আমলের সম্মানিত জমিদার। তাঁর নানা শাহজাহান সরকার ছিলেন একজন ন্যায়পরায়ণ ও প্রভাবশালী চেয়ারম্যান এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাপের নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তাঁর বাবা একজন মাওলানা ও সাবেক শিক্ষক। পারিবারিক এই ঐতিহ্য ও ধার্মিক আবহাওয়ায় বেড়ে ওঠা সেখ এ বি সিদ্দিক ফিরোজ নিজেও একজন শিক্ষানুরাগী, দেশপ্রেমিক ও সফল শিল্পপতি হিসেবে পরিচিত।
উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম এবং চায়ের দোকানগুলোতে এখন এ বি সিদ্দিক ফিরোজের সুনাম ও জনপ্রিয়তায় এগিয়ে । সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত গণসংযোগ, মতবিনিময় এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বয়সে অন্যান্য প্রার্থীদের চেয়ে তরুণ হওয়ায় এলাকার যুবসমাজ তাঁকে নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, রায়গঞ্জের সার্বিক উন্নয়নে একজন পরিচ্ছন্ন ও উদ্যমী নেতৃত্ব প্রয়োজন, আর সে ক্ষেত্রে সেখ এ বি সিদ্দিক ফিরোজই সবচেয়ে যোগ্য প্রার্থী।
নিজের প্রার্থিতা ও রাজনৈতিক ভাবনা নিয়ে সেখ এ বি সিদ্দিক ফিরোজ জানান, তিনি সব প্রার্থী এবং সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। জনগণের রায়ের প্রতি তিনি শ্রদ্ধা শীল।
এলাকাবাসীর সমর্থনে সেখ এ বি সিদ্দিক ফিরোজ মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।



















