ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি কামরুজ্জামান কামরুল

admin
  • প্রকাশের সময় : ১২:১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 376

​মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন।
​সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির অংশ হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
​কমিটিতে অন্তর্ভুক্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্পিকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের যুবসমাজের উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রের অগ্রগতিতে ভূমিকা রাখার পাশাপাশি সুনামগঞ্জের স্থানীয় তরুণদের খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
​এদিকে, সংসদীয় এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও ক্রীড়া অনুরাগী সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

যুব ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি কামরুজ্জামান কামরুল

প্রকাশের সময় : ১২:১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬