ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি: সন্দেহভাজন আসামি ইমাম হোসাই এসআরবির জালে

ইউসুফ চৌধুরী বিল্লু, জেলা প্রতিনিধি কক্সবাজার।

  • প্রকাশের সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 15

কক্সবাজারের বহুল আলোচিত ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ কার্যালয়ের সামনে থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ইমাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমাম হোসাইন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামের পাহাড়ি এলাকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি: সন্দেহভাজন আসামি ইমাম হোসাই এসআরবির জালে

প্রকাশের সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬