ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​কুলাউড়ায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রাশেদ আহমদ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রাশেদ আহমদ
  • প্রকাশের সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 33

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
​ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালনায় এবং আননূর ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আফতাব উদ্দিন সাহেবের তত্ত্বাবধানে সম্প্রতি কর্মধা ইউনিয়নের পাট্টাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
​দিনব্যাপী এই কার্যক্রমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ছানি পড়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য কুলাউড়ায় নিয়ে যাওয়া হয়। পাট্টাই যুব পরিষদ ও প্রবাসী গ্রুপের সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়।
​চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন আননূর ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আফতাব উদ্দিন, পাট্টাই যুব পরিষদ ও প্রবাসী গ্রুপের উপদেষ্টা, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​এ মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ায় মাওলানা আফতাব উদ্দিন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা সোহাইল আহমদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

​কুলাউড়ায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

প্রকাশের সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬