ফুলবাড়ীতে সারের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ২৯ বিজিবির বিশেষ তৎপরতা
- Update Time : ১০:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী, ৯ সেপ্টেম্বর থেকে অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে খুচরা বিক্রেতাদের সার ক্রয় এবং তা নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লক্ষ্যে এক প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি পরিচালনা করছেন। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, কালোবাজারি এবং সীমান্ত দিয়ে সার চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও টহল অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিতরণ, অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।



















