০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত: ঝালকাঠিতে উল্লাস ও সংবর্ধনার প্রস্তুতি

মো: শফিউল আলম রাশেদ, ঝালকাঠী জেলা প্রতিনিধি:
  • Update Time : ০৭:২১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ Time View

​ শফিউল আলম রাশেদ, ঝালকাঠী জেলা প্রতিনিধি:
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তার এই অর্জনে ঝালকাঠি জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
​ইলেন ভুট্টো এই দায়িত্ব পাওয়ায় জেলা বিএনপি পরিবারের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা—তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও যোগ্যতার মাধ্যমে তিনি দেশের রেলপথ খাতের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
​এদিকে, জাতীয় সংসদ সদস্যের এই অর্জনে তাকে জমকালো সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ‘কিংস্টার স্পোর্টিং ক্লাব’ ও ‘ঝালকাঠি যুব ক্লাব’। উল্লেখ্য, সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কিংস্টার স্পোর্টিং ক্লাব-এর সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
​প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় এই নেত্রী ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমুকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত: ঝালকাঠিতে উল্লাস ও সংবর্ধনার প্রস্তুতি

Update Time : ০৭:২১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬