১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের পরিষ্কার -পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী।

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :
  • Update Time : ১০:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ি, স্কুল-কলেজ এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং পশুপাখির প্রতি যত্নবান হওয়ার পরামর্শও দেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডেঙ্গু রোধে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। নিজেদের ঘর ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই কমানো সম্ভব।’

পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস নিজের পরিবার থেকেই শুরু করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে সাহায্য করবে।’

কথা বলার সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খবর নেন। তারা কোন ক্লাসে পড়ে, কিভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়; এসব বিষয়েও তাদের সাথে আলোচনা করেন।

পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উন্নতির জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শুধু বইয়ের প্রতি মনোযোগ দিলেই চলবে না; সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

মানুষের পাশাপাশি পশু ও জীবজন্তুর প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের আশেপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যত্নশীল হতে হবে। কোনো প্রাণীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। জীবজন্তুর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধই মানবিক সমাজের পরিচয়।’

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন ছাত্রী আজ জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সাথে স্কুলের পাঁচজন শিক্ষক এবং পরিচালনা কমিটির দুইজন সদস্যও ছিলেন। সংসদ অধিবেশন সরাসরি দেখার এক পর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়।

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রীর দেওয়া উপদেশ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, স্কুল ও এলাকার মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের পরিষ্কার -পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী।

Update Time : ১০:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬