জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলার নীলফামারী সদরে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য: হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন, বালিকায় রানারআপ
- Update Time : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

বিশেষ প্রতিনিধি, নীলফামারী:
৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ২০২৬-এর নীলফামারী সদর উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির হ্যান্ডবল বালক দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সাথে প্রতিষ্ঠানের হ্যান্ডবল বালিকা দল দুর্দান্ত লড়াই চালিয়ে রানারআপ স্থান নিশ্চিত করেছে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির প্রতিনিধিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের এ জোড়া অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বিজয়ী খেলোয়াড় ও ক্রীড়া শিক্ষকদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। জেলা পর্যায়ের পরবর্তী পর্বেও এই জয়ের ধারা বজায় রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।


























